চুক্তি বাতিল করলেন ইলন মাস্ক, মামলার হুমকি টুইটারের

৯ জুলাই, ২০২২ ০৮:৫১  
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার কেনার চুক্তি থেকে সরে এসেছেন শতকোটিপতি প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। এরমাধ্যমে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে টুইটারের বিভ্রান্তিমূলক বিবৃতি দেয়াসহ একাধিক শর্ত ভঙ্গের কারণ দেখিয়ে চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার যে চুক্তি করে পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন তার অবসান ঘাটালেন টেসলা প্রধান। তবে এই সরে আসার ঘোষণায় মাস্ককে ছেড়ে দিতে রাজি নয় টুইটার কর্তৃপক্ষ। কোম্পানির চেয়ারম্যান ব্রেট টেইলর বলেছেন, মাস্ক যাতে তার চুক্তি মানতে বাধ্য হন, সেজন্য মামলা করার কথা ভাবছে তাদের পরিচালনা পর্ষদ। https://twitter.com/btaylor/status/1545526087089696768?s=20&t=64-ZfqCWOec8zl4fB3l78Q খবরে প্রকাশ, টুইটারের সঙ্গে চুক্তির শর্ত ছিল, যদি কোনো কারণে প্রতিষ্ঠানটি কেনার চুক্তি বাতিল করে বা আর্থিক লেনদেন সম্পূর্ণ না করে, তাহলে টুইটার কর্তৃপক্ষকে এক বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হবে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ইনকরপোরেশনের প্রধান নির্বাহী ও স্পেসএক্সের প্রধানকে।